অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়া পাকিস্তানে বেতন পাচ্ছেন না রেলওয়ের কর্মীরা। আর এর জেরে তারা বিক্ষোভে নেমেছেন এবং মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ অব্যাহত ছিল। বেতন পরিশোধ না করায় মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ অব্যাহত রেখেছেন পাকিস্তান রেলওয়ের (পিআর) কর্মীরা। এ দিন লাহোরের পিআর ডিজেল ইঞ্জিন শেডে বিপুলসংখ্যক বিক্ষোভকারী জড়ো হন।
এ সময় কর্মচারীরা অবিলম্বে তাদের বেতন পরিশোধের দাবি জানান। এমনকি রেলওয়ের বিসি ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও এখনো বেতন পাননি বলে জানা গেছে। পাকিস্তান রেলওয়ে এমপ্লয়িজ (পিআরইএম) ইউনিয়নের ডাকে সারা দেশে ডিজেল ইঞ্জিন শেড, ওয়াশিং লাইন, রেলওয়ের সদর দফতর ও বিভাগীয় অফিসে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
বিক্ষোভের সময় ডিজেল ইঞ্জিন শেডের কর্মীরা ইঞ্জিন বন্ধ করে দেন। এ ছাড়া বিক্ষোভকারীরা রেলওয়ে প্রশাসন ও রেল মন্ত্রণালয়ের বিরুদ্ধেও স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলছেন, ‘যখনই আমাদের বেতন পরিশোধে দেরি হয়, তখনই আমরা অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়ি। শিশুদের ফি, বিদ্যুৎ বিল
পাকিস্তানে বেতন না পাওয়ায় বিক্ষোভে রেল কর্মীরা
অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়া পাকিস্তানে বেতন পাচ্ছেন না রেলওয়ের কর্মীরা। আর এর জেরে তারা বিক্ষোভে নেমেছেন এবং মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো এই বিক্ষোভ অব্যাহত...



