মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারী মুহাম্মদ বিন খলিল ইন্তেকাল করেছেন। গত সোমবার সকালে পবিত্র শহর মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মসজিদে নববীতে তারাবি নামাজের ইমামের দায়িত্ব পালন করছিলেন শায়েখ কারী মুহাম্মদ বিন খলিল। গত জানুয়ারি থেকেই অসুস্থ ছিলেন শায়েখ মুহাম্মদ বিন খলিল। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে নিবিড় পর্যবেক্ষণে নেয়া হয় তাকে। মসজিদে নববীতে তার জানাজা নামাজ পড়া হয়। তাকে মদিনায় দাফন করা হবে। কারী মুহাম্মদ বিন খলিল মসজিদে কুবার ইমামের দায়িত্বও পালন করেছেন। তিনি আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদের সাবেক বাসিন্দা ছিলেন। সৌদি কর্তৃপক্ষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ইমামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি মরহুমের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শেখ মুহাম্মাদ বিন খলিল আল-কারির পিতা শেখ খলিল আল-কারিও সৌদি আরবের একজন বিখ্যাত কারী ছিলেন। তার বেশ কয়েকজন শিষ্য বর্তমানে সৌদির পবিত্র মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
মসজিদে নববীর সাবেক ইমাম কারী মুহাম্মদের ইন্তেকাল
মসজিদে নববীর সাবেক ইমাম শায়েখ কারী মুহাম্মদ বিন খলিল ইন্তেকাল করেছেন। গত সোমবার সকালে পবিত্র শহর মদিনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মসজিদে নববীতে তারাবি...



