চলতি বছর সরকারি স্কিমে পবিত্র হজ পালন করা প্রত্যেক হাজীকে ৯৭ হাজার রুপি করে ফেরত দিচ্ছে পাকিস্তান। খরচ সাশ্রয়ী পদক্ষেপের কারণে পাকিস্তানের হজযাত্রীরা এই অর্থ ফেরত পাবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সরকারি স্পনসর্ড স্কিমের মাধ্যমে চলতি বছর হজ পালনকারী লাখো পাকিস্তানি হাজিকে ১২০০ কোটি রুপি ফেরত দেবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী সিনেটর মুহম্মদ তালহা মাহমুদ। সৌদি আরবে চলতি বছর পাকিস্তান সরকারের হজের ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন ধর্মবিষয়ক মন্ত্রী তালহা মাহমুদ।