পাকিস্তানের আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনঃনিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজার সাথে দেখা করে এসব কথা বলেন।
মার্কিন দূতাবাসের মুখপাত্রের দ্বারা জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করেছেন, পাকিস্তানের ভবিষ্যৎ নেতাদের বেছে নেয়ার সিদ্ধান্ত পাকিস্তানের জনগণের জন্য এবং ওয়াশিংটন জনগণ যাকে বেছে নেবে তার সাথে মার্কিন-পাকিস্তান সম্পর্ক প্রসারিত ও গভীর করতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
সাধারণ নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তার প্রেক্ষাপটে মার্কিন রাষ্ট্রদূতের এ মন্তব্য এসেছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে পরবর্তী নির্বাচনের আগে সীমানা নির্ধারণের কাজ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। পুরো মহড়ায় চার মাস সময় লাগবে; অর্থাৎ এ বছর নির্বাচন সম্ভব নাও হতে পারে।
পাকিস্তানকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বার্তা যুক্তরাষ্ট্রের
পাকিস্তানের আইন ও সংবিধান অনুযায়ী পরিচালিত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পুনঃনিশ্চিত করেছেন পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম। বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত...



