বিচার বিভাগীয় সংশোধনের সরকারি পরিকল্পনা নিয়ে ইসরাইল এখন সাংবিধানিক ও সামাজিক সঙ্কটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। গত বুধবার পশ্চিম জেরুসালেমে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
তিনি বলেন, প্রায় ৯ মাস ধরে একটি তীব্র সাংবিধানিক ও সামাজিক সঙ্কটের মধ্যে রয়েছে ইসরাইল, যা পুরো দেশের সমাজ, অর্থনীতি, বিশেষ করে ইসরাইল রাষ্ট্রের নিরাপত্তাকে বিপদের মধ্যে ফেলে দিয়েছে। এ অবস্থায় আমাদের অবশ্যই সরকারের বিভিন্ন শাখার মধ্যে কঠিন ও বিপজ্জনক এই সমস্যার সমাধান করতে হবে। তাদের মধ্যে ক্ষমতার সুস্থ ও সঠিক ভারসাম্য নির্ধারণ করতে হবে। হারজোগ এখন পরিকল্পিত বিচারিক সংস্কারের বিষয়ে সমঝোতায় পৌঁছানোর জন্য সরকার ও বিরোধীদের মধ্যে মধ্যস্থতার দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এখন দায়িত্বশীল আচরণের মাধ্যমে বাস্তবতাকে প্রত্যক্ষ করা এবং একটি সর্বজনীন ঐকমত্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার সময় এসেছে।
সাংবিধানিক ও সামাজিক সঙ্কটে ইসরাইল আইজ্যাক হারজোগ
বিচার বিভাগীয় সংশোধনের সরকারি পরিকল্পনা নিয়ে ইসরাইল এখন সাংবিধানিক ও সামাজিক সঙ্কটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। গত বুধবার পশ্চিম জেরুসালেমে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য...



