ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বর্বর হামলার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত রোববার রাজধানী ইসলামাবাদে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়। এসময় তারা ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশ করতে এবং ইসরাইলি নৃশংসতার নিন্দা জানাতে হাজার হাজার মানুষ ইসলামাবাদের রাস্তায় নামে।
জামায়াতে ইসলামী এবং মজলিস ওয়াহদাত-ই-মুসলিমীন (এমডব্লিউএম) ইসরাইলের বর্বরতার মুখে ফিলিস্তিনিদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাতে এ দিন পৃথক সমাবেশের আয়োজন করে এবং এতেই হাজারো মানুষ অংশ নেন। পাকিস্তান জামায়াতে ইসলামীর প্রধান সিরাজুল হক তার দলের আয়োজিত সমাবেশে দেয়া ভাষণে গাজা ফিলিস্তিনিদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে ইসলামাবাদের দূতাবাস সড়কে রোববার এই সমাবেশ করে জামায়াত। সমাবেশে সিরাজ বলেন, যত দিন আমেরিকা ইসরাইলকে সমর্থন করবে তত দিন জামায়াতে ইসলামীও ইহুদিবাদী রাষ্ট্রের বিরুদ্ধে গাজার জনগণের পাশে থাকবে। এ সময় তিনি গাজার সমর্থনে সমাবেশে অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান। জামায়াতে ইসলামীর এই প্রধান বলেন, ইসরাইল যে ফিলিস্তিনের জমি দখল করছে সেটি জাতিসঙ্ঘও স্বীকার করে নিয়েছে। তিনি বলেন, ইসলামী দেশগুলোর শাসকরা মুসলমানদের এই কষ্টের পরিস্থিতি বোঝার চেষ্টা না করে ওয়াশিংটনের দিকে তাকিয়ে আছে। পরে আগামী ১৯ নভেম্বর লাহোরে আবারো গাজার ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভের ঘোষণা দেন সিরাজুল হক। ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে লাহোরের সেই সমাবেশে ১০ লাখ পাকিস্তানি অংশগ্রহণ করবেন বলেও জানান তিনি।
ইসরাইলি নৃশংসতার বিরুদ্ধে পাকিস্তান জামায়াতের বিক্ষোভ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের চলমান বর্বর হামলার প্রতিবাদে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গত রোববার রাজধানী ইসলামাবাদে আয়োজিত এই বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেয়।...



