পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকার সোমবার জানিয়েছে যে আটক ২৯০ বালুচ বিক্ষোভকারীর সবাইকে মুক্তি দেয়া হয়েছে। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকারের নির্দেশনায় গঠিত কমিটির নির্দেশনায় এ কাজ করা হয়েছে বলেও জানানো হয়। গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অবসানের দাবিকে ইসলামাবাদে বিক্ষোভকালে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী এবং আদালতের নির্দেশনার আলোকে তাদের মুক্তি দেয়া হয় হবে বলে সোমবার পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান।