ইয়েমেনে হাউছি বিদ্রোহীদের সাথে সৌদি আরবের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বহুদিন ধরে যুদ্ধ করেছে। তবে সেসব ভুলে এখন স্থিতিশীল মধ্যপ্রাচ্যের দিকে মনোনিবেশ করেছে দেশগুলো। এমন অবস্থার মধ্যে গাজায় ইসরাইলের হামলা আবারো শঙ্কা বাড়িয়েছে। প্রকাশ্যে লোহিত সাগরে হামলা করছে হাউছিরা। পরে হাউছিদের দমন করতে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। এ নিয়ে এবার মুখ খুলল সৌদি আরব।
হাউছিদের ওপর পশ্চিমা হামলার পর সৌদি আরবের মন্তব্য জানতে আগ্রহী ছিলেন বিশ্লেষকরা। এমন অবস্থায় রিয়াদ জানিয়েছে যে, হাউছি ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি বিপজ্জনক। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এ নিয়ে সৌদি আরব খুবই চিন্তিত। হাউছিদের আক্রমণ এবং হাউছি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলায় লোহিত সাগরে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, আমরা অব্যশই চিন্তিত। আমরা এই অঞ্চলে খুব কঠিন এবং বিপজ্জনক সময়ে রয়েছি। সেই কারণেই আমরা ডি-এস্কেলেশনের জন্য আহ্বান জানাচ্ছি।’