তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুর্তুলমুস বলেছেন, একটি শক্তিশালী সাইপ্রাস গঠনে আর কোনো বাধা নেই। তিনি সাইপ্রাস ইস্যুতে ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য রাজধানী আঙ্কারায় তুরস্কের সাইপ্রিয়ট স্পিকারকে আমন্ত্রণ জানিয়েছেন।
একটি জাতীয় ইস্যু হিসেবে সাইপ্রাস বিষয়টির ওপর জোর দিয়ে কুর্তুলমুস বলেন, ‘সাইপ্রাসের সাথে সম্পর্কের কঠিন সময় এখন অতীত হয়ে গিয়েছে।’ তিনি বলেন, ‘তুর্কি রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস (টিআরএনসি) এখন এমন একটি সময়ের শুরুতে যেখানে আন্তর্জাতিক অঙ্গনে একটি রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব প্রতিষ্ঠা করতে পারবে।’ বৈশ্বিক সমস্যাগুলোর দিকে ফিরে কুর্তুলমুস বলেন, এই ‘নতুন, অবাধ এবং ন্যায্য বিশ্বব্যবস্থার অভাবগুলোই মূল চ্যালেঞ্জ।’
বর্তমান বিশ্বরাজনীতি খুব কমই কোনো সমস্যার সমাধান করতে পারে। এই ব্যবস্থা একটি ন্যায্য ও দীর্ঘস্থায়ী শান্তির দৃষ্টিভঙ্গি নিয়ে কোনো সমস্যার সমাধান করতে অকার্যকর। আমরা দেখি যে, এই বিশ্বব্যবস্থা কেবল তাদেরই সমর্থন করে যারা ক্ষমতার অধিকারী। তিনি আরো বলেন, এই ব্যবস্থা এভাবে চলতে পারে না। আমরা জানি কিভাবে এই ব্যবস্থাটি উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র এবং সাইপ্রাসের তুর্কি সাইপ্রিয়ট জনগণের বিরুদ্ধে বছরের পর বছর ধরে কাজ করেছে।
গাজা উপত্যকায় ইসরাইলের কর্মকাে র কার্যকর সমাধান প্রদানে বৈশ্বিক ব্যবস্থা ব্যর্থ বলে দাবি করে তিনি একটি নতুন, ন্যায্য এবং ন্যায়সঙ্গত বৈশ্বিক রাজনৈতিক ব্যবস্থার আহ্বান জানান। তিনি বলেন, ‘আজ আমরা একটি গণহত্যা প্রত্যক্ষ করছি। গাজায় সবার চোখের সামনে একটি বৃহৎ আকারের গণহত্যা হচ্ছে। দুর্ভাগ্যবশত বৈশ্বিক ব্যবস্থা এই পরিস্থিতির সামান্যতম সমাধানও করতে পারেনি বলেই মনে হচ্ছে।’
আন্তর্জাতিক স্বীকৃতির দ্বারপ্রান্তে তুর্কি সাইপ্রাস
তুরস্কের পার্লামেন্টের স্পিকার নুমান কুর্তুলমুস বলেছেন, একটি শক্তিশালী সাইপ্রাস গঠনে আর কোনো বাধা নেই। তিনি সাইপ্রাস ইস্যুতে ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য রাজধানী আঙ্কারায়...



