চলমান সাইফার মামলার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। সাইফার মামলাকে পাতানো খেলা বলে অভিহিত করেছেন তিনি। শনিবার আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সাথে এক অনানুষ্ঠানিক বৈঠকে ইমরান খান এসব কথা বলেন।
এ সময় নাজাম শেঠির কথা উল্লেখ করে সাংবাদিকদের ইমরান খান বলেন, ‘এই বিশিষ্ট সাংবাদিক ৫ ফেব্রুয়ারির আগে আমার শাস্তির ভবিষ্যদ্বাণী করেছিলেন। সবাই জানেন যে, তিনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন। আদালতের উচিত তার সাথে যোগাযোগ করা এবং তাকে জিজ্ঞাসা করা উচিত যে, তিনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন।’
এ দিকে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান তার নির্বাচনী এলাকা ও পৈতৃক জন্মভূমি মিয়ানওয়ালিতে খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও সেখানকার রাস্তাঘাটে তার দলের পোস্টার ও পতাকাশোভিত রাজনৈতিক প্রচারণার নামগন্ধই খুঁজে পাওয়া দুষ্কর।
সাইফার মামলা পাতানো খেলা : ইমরান খান
চলমান সাইফার মামলার বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। সাইফার মামলাকে পাতানো খেলা বলে অভিহিত করেছেন...



