গাজায় গণহত্যা রোধ করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়ে গত মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজি) রায় দেয়ার পর জাপানের অ্যাডিফেন্স ফার্ম একটি ইসরাইলি সামরিক প্রযুক্তি কোম্পানির সাথে তাদের কৌশলগত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে।
এলবিট সিস্টেমের সাথে তাদের চুক্তির বিষয়ে ইটোচু এভিয়েশনের প্রধান আর্থিক কর্মকর্তা হাচিমুরা সুয়োশি বলেন, ‘আমরা বর্তমানে সমঝোতা স্মারকের সাথে সম্পর্কিত যেকোনো নতুন কার্যক্রম স্থগিত করেছি এবং ফেব্রুয়ারির শেষ নাগাদ চুক্তিটি শেষ করার পরিকল্পনা করেছি।’
তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘চুক্তিটি জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় নিরাপত্তা এবং জাপানের প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় বলে বিবেচিত ছিল। ২৬ জানুয়ারি বিশ্ব আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে হাচিমুরা বলেন, আদালতের ভূমিকাকে সমর্থন করে এই মাসে চুক্তিটি বাদ দিচ্ছে টোকিও।
২০২৩ সালের মার্চ মাসে, ইটোচু ইসরাইলি সামরিক প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক এলবিট সিস্টেমের সাথে একটি কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষর করেছিল। ইটোচু করপোরেশনের ছত্রছায়ায় থাকা সংস্থাগুলোর বিদ্যুৎ, অর্থ, প্রতিরক্ষা, রসায়ন, যোগাযোগ, খাদ্য, বস্ত্র এবং নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশী বিনিয়োগ রয়েছে।
২৬ জানুয়ারি জাতিসঙ্ঘের আদালতে দক্ষিণ আফ্রিকা প্রমাণ করেছে যে ইসরাইল গণহত্যা করছে। আদালত একটি অন্তর্র্বর্তীকালীন আদেশ জারি করে ইসরাইলকে গাজায় ত্রাণ বিতরণে বাধা দেয়া বন্ধ করতে এবং মানবিক পরিস্থিতির উন্নতি করার আহ্বান জানায়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে গাজায় সঙ্ঘটিত ইসরাইলি অপরাধ অনুসন্ধানের জন্য একটি আন্তর্জাতিক দল গঠন করা হয়েছে।
ইসরাইলি সামরিক কোম্পানির সাথে জাপানি প্রতিষ্ঠানের চুক্তি স্থগিত
গাজায় গণহত্যা রোধ করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়ে গত মাসে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজি) রায় দেয়ার পর জাপানের অ্যাডিফেন্স ফার্ম একটি ইসরাইলি সামরিক...



