আজারবাইজানের ইলহাম আলিয়েভ দেশটির প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি ৯০% ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। আলিয়েভ তার বাবা হায়দারের কাছ থেকে দায়িত্ব নেয়ার পর ২০০৩ সাল থেকে নিয়মিতভাবে আজারবাইজানের প্রেসিডেন্ট ছিলেন। তিনি ব্যাপকভাবে জনপ্রিয় এবং নিয়মিতভাবে নির্বাচনে ৮৫% ভোট পান।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এজেডইআরটিএসি নির্বাচন কমিশনের চেয়ারম্যান মাজাহির পানাহোভকে উদ্ধৃত করে বলেছেন যে আলিয়েভ ৯২.০৫% ভোট পেয়েছেন, যার মধ্যে ৯৩% ভোট গণনা হয়েছে। কর্মকর্তারা বলেছেন যে বুধবার ভোটার উপস্থিতি প্রায় ৭৬% ছিল। নিকটতম প্রতিদ¦ন্দ্বী একজন আইন প্রণেতা যিনি আলিয়েভের সমর্থক, তিনি ২% এর কিছু বেশি পেয়েছেন।
আজারবাইজানে ২০২৫ সাল পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল না, তবে গত বছর সেপ্টেম্বরে নাগর্নো-কারাবাখের বিচ্ছিন্ন অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পরে নির্বাচন এগিয়ে আনেন আলিয়েভ।
আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ ফের নির্বাচিত
আজারবাইজানের ইলহাম আলিয়েভ দেশটির প্রেসিডেন্ট হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি ৯০% ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। আলিয়েভ তার বাবা হায়দারের কাছ...



