ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, স্ট্যালিন ও মুসোলিনির সাথে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। শনিবার ইস্তাম্বুলে এক সমাবেশে বক্তৃতার সময় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি দৃঢ়সমর্থনও ব্যক্ত করেন।
বক্তৃতায় এরদোগান বলেন, গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধ করার মাধ্যমে কুখ্যাত হিটলার, মুসোলিনি ও স্ট্যালিনের পাশে নিজেদের নাম লেখাচ্ছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার প্রশাসন। তিনি তাদের এ সময়ের নাৎসি হিসেবেও অভিহিত করেন।
গাজায় হামলা শুরু করার পর থেকে এরদোগান ইসরাইলের তীব্র সমালোচনা করে আসছেন। তিনি ইসরাইলকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে তাদের গাজায় গণহত্যা চালানোর অভিযোগে অভিযুক্ত করেন। পশ্চিমা দেশগুলোর দাবি অনুযায়ী, তিনি হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে অস্বীকৃতি জানান।
গাজা ও হামাসের প্রতি নিজেদের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, কেউ আমাদের দিয়ে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করাতে পারবে না। তুরস্ক দৃঢ়ভাবে হামাস ও তার নেতাদের সমর্থন করে। হামাস নেতাদের সাথে প্রকাশ্যে আলোচনাও করে।
গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় হামলা চালাতে শুরু করে। পাঁচ মাসের এ অভিযানে এ পর্যন্ত প্রায় ৩১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি। এদের অধিকাংশই নারী ও শিশু। বিশ্বজুড়ে ইসরাইলি হামলার বিরুদ্ধে বিক্ষোভ হলেও তাতে কোনো ভ্রুক্ষেপ করছে না ইসরাইলি কর্তৃপক্ষ। এখন পর্যন্ত তারা তাদের সে অভিযান থামানোর কোনো রূপরেখা ঘোষণা করেনি।
হিটলার, মুসোলিনির পাশে নাম লেখাচ্ছেন নেতানিয়াহু : এরদোগান
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হিটলার, স্ট্যালিন ও মুসোলিনির সাথে তুলনা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। শনিবার ইস্তাম্বুলে এক সমাবেশে বক্তৃতার সময় তিনি এ মন্তব্য...



