গাজায় ইসরাইলের যুদ্ধ এবং জেরুসালেমের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। রোববার ফোন কলে আলাপ করেছেন তারা। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
ওই বিবৃতিতে বলা হয়েছে, সাফাদি ‘আজ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের কাছ থেকে একটি ফোন কল পেয়েছেন।’ উভয়ে ‘গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতির এবং পর্যাপ্ত ও টেকসই মানবিক সহায়তা প্রদানের প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।’
এতে আরো বলা হয়, ফোনালাপের সময় উভয় দেশের প্রতিনিধি জেরুসালেমের পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। এ সময় ‘দেশটির ঐতিহাসিক পরিস্থিতিকে সম্মান করার প্রয়োজনীয়তার’ উপর জোর দিয়েছেন তারা। গাজায় আগ্রাসনের ফলে মানবিক বিপর্যয় আরো খারাপ হওয়ার বিষয়ে আশঙ্কা কথা জানান সাফাদি। এ বিষয়ে সতর্ক করে সেখানে ‘অবিলম্বে আগ্রাসন বন্ধ করার প্রয়োজনীয়তার’ উপর জোর দিয়েছিলেন তিনি।