গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে ইবোলা ভাইরাসে নিশ্চিত আক্রান্তের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৩৯৮ জনে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা গেছে, দেশটির সাতটি প্রদেশ মিলিয়ে ইবোলা ভাইরাসে নিশ্চিত আক্রান্তের সংখ্যা সাত হাজার ২২ জনে পৌঁছেছে।

ইবোলার বুন্দিবুগিও প্রজাতির কারণে সৃষ্ট এ প্রাদুর্ভাবটি ২০১৮ থেকে ২০২০ সালের মহামারিকে ছাড়িয়ে গেছে। কঙ্গোর ইতিহাসে সবচেয়ে বড় ও প্রাণঘাতী প্রাদুর্ভাবে পরিণত হয়েছে এই ভাইরাস।

সূত্র : রয়টার্স