ইয়েমেনের হাউছি গোষ্ঠীদের ছোড়া দু’টি ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে রিয়াদ অঞ্চলকে লক্ষ্য করে ড্রোনগুলো পাঠানো হয়।
ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, সৌদি বাহিনী দেশটির দিকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন-জনিত হুমকিগুলোর ওপর নজর রাখছিল।
তিনি জানান, রিয়াদ অঞ্চলকে লক্ষ্য করে আসা ড্রোনগুলোকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।
গত জুলাই মাসে ইয়েমেনে গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকেই সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সাথে হাউছিদের নতুন করে সংঘাত চলছে। ওই সময়েই হাউছি গোষ্ঠী রিয়াদের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধ ঘোষণা করেছিল।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি











