বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কুনমিং, চীনে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করা হয়েছে।

কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম কনস্যুলেট এর কর্মকর্তা ও কর্মচারীদেরসহ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদতবরণকারী সদস্যদের রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জনগণের কল্যাণ-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ, আলোচনা অনুষ্ঠান এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

জাতীয় শিশু দিবস উপলক্ষে ' বঙ্গবন্ধু ও বাংলাদেশ ' শীর্ষক চিত্রাঙ্কনের জন্য শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং শিশুদের সাথে নিয়ে কেক কাটা হয়।

আলোচনা অনুষ্ঠানে কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন জনগণের নেতা এবং জনগণের কল্যাণ ও সেবায় বঙ্গবন্ধু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। দেশ ও জনগণের প্রতি বঙ্গবন্ধুর অসামান্য অবদানের জন্য বাংলা, বাংলাদেশ ও বঙ্গবন্ধু আজ এক ও অভিন্ন সত্তায় পরিণত হয়েছে।

বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরস্থায়ী হয়ে রয়েছেন।

প্রথম সচিব (উপসচিব) মো. বজলুর রশীদ অনুষ্ঠান পরিচালনা করেন।