উত্তর কোরিয়া ২০১৭ সালের পর প্রথমবারের মতো একটি নিষিদ্ধ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া ও জাপানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

জাপানের কর্মকর্তারা জানান, উত্তর কোরিয়ার নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি এক হাজার এক শ’ কিলোমিটার (৬৮৪ মাইল) উঁচুতে এক ঘণ্টা উড়ে গিয়ে জাপান সাগরে পড়ে।

এর আগে সর্বশেষ পাঁচ বছর আগে উত্তর কোরিয়া এরূপ আন্তঃমহাদেশীয় এক ক্ষেপণাাস্ত্র উৎক্ষেপণ করে। তবে বৃহস্পতিবারের উৎক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি আগেরটির চেয়ে শক্তিশালী বলে মন্তব্য করেছেন জাপানের কর্মকর্তারা।

সূত্র : বিবিসি