তালেবান দখলে আফগানিস্তান। নানাবিধ কারণে মানুষজনদের মধ্যে আফগানিস্তান ছেড়ে অন্যত্র চলে যাওয়ার হিড়িক ক্রমশ বাড়ছে। ৩১ আগস্টের পরও যাতে আফগানিস্তান থেকে নাগরিকরা চাইলে অন্য দেশে যেতে পারে সেবিষয়ে অনুমতি দিক তালেবানরা এমনটাই আবেদন জানাচ্ছে জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলো।
এই বিষয়গুলো নিয়ে তালেবান শীর্ষ নেতৃত্বের সাথে কথা বলতেও রাজি জি-৭ অন্তর্ভুক্ত দেশগুলো এমনটাই জানালেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।
জি-৭ বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানায়, ‘জি-৭ বৈঠকে আমরা আফগানিস্তান থেকে নাগরিকদের বের করে আনার বিষয়ে তালেবানের সাথে কথা চালানো হবে সেই বিষয়ে একমত হয়েছি।
তিনি আরো বলেন, তালেবানের সাথে আলোচনায় আমাদের প্রধান শর্ত হবে যদি ৩১ আগস্টের পরেও কেউ আফগানিস্তান ছেড়ে অন্যত্র যেতে চান তাদের সুরক্ষিতভাবে দেশ ছাড়তে দিতে হবে।
এছাড়া, আফগানিস্তানে যাতে ফের মাদকের উন্মুক্ত ক্ষেত্র তৈরি না হয় এবং সেখানে যাতে শিশু ও নারীদের শিক্ষা, অধিকার সুরক্ষিত থাকে, এই বিষয়গুলোকে যথেষ্ট গুরুত্ব সহকারে দেখবে জি-৭।
সূত্র : আলজাজিরা ও রয়টার্স






