পাকিস্তানের গুরুদুয়ারা কর্তারপুর সাহেবে গেছেন ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ ও পাঞ্জাবের মূখ্যমন্ত্রী। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা বাবা গুরু নানকের জন্মদিন উপলক্ষ্যে গুরপুরব অনুষ্ঠানের এক দিন আগে পাকিস্তানে যান এসব ভারতীয় নেতারা। বৃহস্পতিবার তারা এ সফরে যান বলে সংবাদ প্রকাশ করেছে জিও নিউজ।

পাকিস্তানের গুরুদুয়ারা দরবার সাহেবের সাথে কর্তারপুর করিডরের মাধ্যমে ভারতকে সংযুক্ত করা হয়েছে। পাকিস্তানের গুরুদুয়ারা দরবার সাহেব হলো গুরু নানকের সমাধি। কর্তারপুর করিডরের মাধ্যমে ভারতের গুরুদাসপুর জেলার ডেরা বাবা নানকের সাথে পাকিস্তানের গুরুদুয়ারা দরবার সাহেবের সংযোগ সাধন করা হয়েছে। বুধবার এ কর্তারপুর করিডর খোলা হয়।

করোনার কারণে ২০২০ সালের মার্চ মাসে কর্তারপুরের গুরুদুয়ারা দরবার সাহেবে তীর্থযাত্রী যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল।

এবার পাকিস্তানের কর্তারপুরের গুরুদুয়ারা দরবার সাহেবে যাবেন ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি ও তার মন্ত্রিসভার সদস্যরা। তারা হলেন প্রথম ভারতীয় প্রতিনিধি দল। পাকিস্তান শিখ গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির সভাপতি সর্দার আমির সিং এ প্রতিনিধি দলকে স্বাগত জানাবেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ভারতের পাঞ্জাব প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী সুখজিন্দর সিং রনধাওয়া ও ওম প্রকাশ সোনি আর পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোত সিং সিধু পাকিস্তান সফর করবেন। এছাড়া ভারতের রাজস্থান প্রদেশের মন্ত্রিসভার মন্ত্রী হরিশ চৌধুরী ও ভারতীয় পাঞ্জাব বিধানসভার আট সদস্যও এ সফরে যাবেন।

সূত্র : জিও নিউজ