আফগানিস্তানে নিযুক্ত রাশিয়ান কূটনীতিক জমির কাবুলভ বলেন, আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার ও দেশটির বিরোধী পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করতে চায় রাশিয়া। কিন্তু, রাশিয়া তখনই এ ধরনের বৈঠক আয়োজন করবে যখন দু’পক্ষই এমন বৈঠকে অংশ নিতে চাইবে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।

রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে জমির কাবুলভ বলেছেন, রাশিয়ান কর্মকর্তারা বারবার এ ঘোষণা দিয়েছে যে তারা আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার ও দেশটির বিরোধী পক্ষের প্রতিনিধিদের মধ্যে বৈঠক আয়োজন করতে চায়।

এ বিষয়ে তিনি বলেন, আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার ও দেশটির বিরোধী পক্ষের প্রতিনিধিরা চাইলে রাশিয়ার রাজধানী মস্কো সফর করতে পারেন। রাশিয়া বারবার নিশ্চিত করেছে যে তারা এ ধরনের আলোচনা বৈঠক আয়োজন করতে চায়। তবে রাশিয়ার আতিথেয়তায় এ ধরনের আলোচনা বৈঠকে অংশ নেয়ার বিষয়ে দু’পক্ষের সম্মতি থাকতে হবে।

এদিকে তালেবানবিরোধী একটি সূত্রের বরাত দিয়ে তোলো নিউজ জানিয়ে, আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত সরকার ও দেশটির তালেবানবিরোধীদের মধ্যে একটি আলোচনা বৈঠকের মধ্যস্থতা করেছিল রাশিয়া। ওই আলোচনা বৈঠকে অংশ নিয়েছিলেন তালেবানবিরোধী নেতা আহমদ মাসুদ ও তালেবান সরকারের প্রধান সহকারী প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার। রাশিয়ার রাজধানী মস্কোতে ওই বৈঠক আয়োজিত হয়েছিল।

তবে এ আলোচনা বৈঠকের বিষয়টি এখনো তালেবান নিয়ন্ত্রিত আফগান সরকারে পক্ষ থেকে স্বীকার করা হয়নি। তবে এ আলোচনা বৈঠকের বিষয়টি আবার অস্বীকারও করা হয়নি।

সূত্র : তোলো নিউজ