পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার ভারতীয় ড্রোনের অনুপ্রবেশের আরো কতগুলো প্রচেষ্টা তারা ব্যর্থ করে দিয়েছে।
পাকিস্তান সেনাবাহিনীর জারি করা এক বিবৃতিতে দাবি করা হয়েছে, সফট-কিল (কারিগরিভাবে) ও হার্ড-কিল (অস্ত্রের মাধ্যমে) পদ্ধতিতে এখন পর্যন্ত ২৫টি ইসরাইলে তৈরি হারোপ ড্রোন ভূপাতিত করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) বিবিসি এ তথ্য জানিয়েছে।
সেনাবাহিনীর মতে, পাকিস্তানের ধ্বংস করা এসব ড্রোনের ধ্বংসাবশেষ দেশের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা হচ্ছে।
এ বিবৃতির কয়েক ঘণ্টা আগেই পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ এক সংবাদ সম্মেলনে বলেছেন, গত ৭ ও ৮ মে রাত থেকে ভারত ড্রোনের সাহায্যে অনুপ্রবেশের চেষ্টা করলে ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
আরো ড্রোনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
আইএসপিআর তাদের সর্বশেষ বিবৃতিতে বলেছে, পাকিস্তান ভারতীয় বিমান ও ড্রোন ধ্বংস করার পর তারা (ভারত) ইসরাইলি তৈরি হারোপ ড্রোন দিয়ে পাকিস্তানে আক্রমণ করছে যা ভারতের উদ্বেগ ও আতঙ্কের লক্ষণ।






