ভারতের হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে বলে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় এ কথা জানায়।
এতে বলা হয়েছে, ‘জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে জাতিসঙ্ঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় এবং স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেয়ার অধিকার রয়েছে পাকিস্তানের।’
সূত্র : বিবিসি






