রাজধানীর মাইলস্টোন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করেছে কুমিল্লা মহানগর জামায়াত।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে মহানগর জামায়াত কার্যালয়ের ফারুকী হাউজে এ দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির কাজী দ্বীন মোহাম্মদ। কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহবুবর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমির মোছলেহ উদ্দিন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি কামারুজ্জান সোহেল, দফতর সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, মাওলানা লুৎফুর রহমান খান মাসুম প্রমুখ।
এ সময় কুমিল্লা মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






