শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহার আলী সুমনকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। যোগদানের মাত্র ২২ দিনের মাথায় তাকে প্রত্যাহার করে মাদারীপুর জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেন মাদারীপুর জেলা পুলিশ সুপার মো: নাঈমুল হাসান প্রশাসনিক।
এর আগে গত ৯ জুলাই শিবচর থানার ওসি হিসেবে যোগদান করেন আজহার আলী সুমন। প্রশাসনিক এবং শৃঙ্খলা ভঙ্গের দায়ে আজ তাকে শিবচর থানা থেকে প্রত্যাহার করা হয়। তবে সুনির্দিষ্ট কি কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে তা এখনো জানা যায়নি।
এদিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন শিবচর থানার এক উপ-পরিদর্শক।






