ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দুই মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।  অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের পরলোকগমনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বাণীতে তিনি বলেন, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক ছিলেন। দেশের শিক্ষা ও গবেষণায় অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তিনি অধ্যাপক নিম চন্দ্রের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।