নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘেœ উদযাপনের লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলার হিন্দু সম্প্রদায় ও পূজা উদযাপন ফ্রন্টের নেতাদের সাথে মতবিনিময় করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
গত শনিবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ডা. রনদা প্রসাদ সরকার। সভায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শামা ওবায়েদ ইসলাম বলেন, বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে বিশ্বাস করে না। সবাই বাংলাদেশি এবং পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান তিনি। সভায় স্থানীয় বিএনপি নেতা ও পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
এই সম্পর্কিত আরও
সোম, ০৫ অক্টোবর, ২০২৬
একাত্তরের চেতনার নামে বিভাজন করা হয়েছে শিবির সভাপতি
সোম, ০৫ অক্টোবর, ২০২৬
আধুনিক প্রযুক্তি ও সীমান্ত সুরক্ষায় বিজিবির নতুন গতি
সোম, ০৫ অক্টোবর, ২০২৬
বিমানবন্দরের নিরাপত্তায় সবাইকে সমান প্রোটোকল অনুসরণ করতে হবে : বিমানমন্ত্রী
সোম, ০৫ অক্টোবর, ২০২৬
সুশাসন নিশ্চিতে জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সংস্কার হোক
সোম, ০৫ অক্টোবর, ২০২৬
নৌপরিবহন খাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ সংসদীয় কমিটির
সোম, ০৫ অক্টোবর, ২০২৬



