জামালপুর প্রতিনিধি
জামালপুরে মাদরাসার কর্মচারী ও জমিদাতার ছেলেকে মারধরের ঘটনায় মানববন্ধন করেছে চরথার্থপুর দাখিল মাদরাসার শিক্ষক কমর্চারী ও শিক্ষার্থীরা। সকালে গতকাল মাদরাসার সংলগ্ন বারুয়ামারী-জামালপুর রাস্তার পাশে এই মানববন্ধনের আয়োজন করেন মাদরাসার শিক্ষক-কর্মচারী, ছাত্রছাত্রী ও এলাকাবাসী।
মানববন্ধন বক্তারা অভিযোগ করেন একটি চক্র গোপন মাদরাসার জমির ভুয়া কাগজপত্র তৈরি করে নিজেদের নামে জারি করেছে। ওই চক্রের হোতা চক্রের সিরাজুলের ছেলে জহুরুল এতে নেতৃত্ব দেয়। মাদরাসার কমিটি এবং জমিদাতাকে কিছু না জানিয়ে সংশোধনের কাজ করা হয়।
মাদরাসার কর্তৃপক্ষ বিষয়টি জানার পর আদালতে আপিল করেন এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
চক্রটি মাদরাসার কর্মচারী ফিরোজ আহমেদ বলেন, গতকাল সকালে ফেরিঘাটে বাজার করতে যাই। এ সময় আমাকে ঘরের ভেতর তালাবদ্ধ করে লাঠি দিয়ে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। শুধু আমি নই মাদরাসার সুপারসহ অন্য সব শিক্ষককে মারধর করা হবে বলে হুমকি দেয়।
মাদরাসার সুপার মাওলানা ফজলুর রহমান বলনে, কর্মচারী ফিরোজ আহমেদকে মারধর এবং জমিদাতার ছেলে আব্দুল হালিম মনন মিয়াকেও মারধর করছে সুলাইমান ও তার ছেলে আনোয়ার হোসেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সঠিক বিচার দাবি করেন।
এ ছাড়াও, মানববন্ধন বক্তব্য রাখনে, লক্ষ্মীরচর ইউনয়িন বিএনপির সাধারণ সম্পাদক আকরামুল হক, সহকারী শিক্ষক গোলাম ফারুক, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মুজিবর রহমান, মারধরের শিকার কর্মচারী ও জমিদাতার ছেলে আব্দুল হালিম মন মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এই ঘটনার সঠিক বিচার না করা হলে তাদের আন্দোলনের পথ থাকবে।
জামালপুরে চরথার্থপুর মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন



