ফরিদপুর প্রতিনিধি
এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে নুসরাত জাহান নিঝুম।
সে ফরিদপুরের ভাঙ্গা সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী।
সে পঞ্চম শ্রেণিতেও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো।
নুসরাত জাহান নিঝুম দৈনিক নয়া দিগন্ত পত্রিকার ভাঙ্গা উপজেলা সংবাদাদতা এ,টি,এম, ফরহাদ নান্নুর মেয়ে। তার মা মারুফা শার্মিন ১৮নং মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
নুসরাত জাহান নিঝুম ভবিষ্যতে একজন ডাক্তার হয়ে অসহায় গরিব-দুঃখী মানুষের সেবা করতে চায়। নুসরাত সকলের কাছে দোয়ার প্রার্থনা করছে।
তার বাবা সাংবাদিক এ,টি,এম, ফরহাদ নান্নু মেয়ের এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে জানিয়েছেন, তিনি এতে ভীষণ আনন্দিত। তিনিও দেশবাসীর কাছে তার মেয়ের জন্য দোয়া চেয়েছেন।



