ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো: জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। গত বুধবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো: জাহাঙ্গীর আলম, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ প্রদান করা হলো।
কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ঢাবির ড. জাহাঙ্গীর আলম
ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো: জাহাঙ্গীর আলম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। গত...



