ঢাকার দোহার উপজেলার পশ্চিম রাইপাড়া এলাকার ২০০ পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয় তাদের। গত কয়েক দিনের টানা বর্ষনে তাদের দুর্ভোগ আরো বেড়ে গেছে।
ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে উপজেলার পশ্চিম রাইপাড়া সরদার পাড়া এলাকা স্বাভাবিকের চেয়ে নিচু হওয়ায় বৃষ্টি হলেই আশপাশের পানি গড়িয়ে এখানে এসে জমা হয়। এতে করে যাতায়াতের একমাত্র রাস্তাটিও তলিয়ে যায়। কখনো হাঁটু পানি, আবার কখনো কোমর পর্যন্ত পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়। বিকল্প রাস্তা না থাকায় এখানে বসবাসকারী ২০০ পরিবারের জন্য নির্মিত এই রাস্তাটিই একমাত্র ভরসা। স্কুল কলেজ ও মাদরাসা পড়–য়া কোমলমতি শিক্ষার্থীরা এই দুর্ভোগের অসহায় শিকার। কখনো কখনো ভারী বর্ষণে এলাকার বাড়িঘরেও পানি ওঠে যায়।
পালামগঞ্জ মেইন রোড থেকে যে শাখা রোডটি চলে গেছে সেটি নিচু হওয়ায় রাস্তাটি তলিয়ে যায়। পানি দ্রুত সরানোর কোনো ব্যবস্থা না থাকায় বছরের অধিকাংশ সময়ই দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়দের। পশ্চিম রাইপাড়া বাসিন্দা হালিম সিকদার জানান, গত কয়েক মাস আগে আমরা রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এমন দুর্ভোগের কথা জানিয়েছিলাম। তিনি আমাদের আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো উদ্যোগ নেয়া হয়নি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত আবেদন করবো।
এ বিষয়ে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন জানান, জনদুর্ভোগ নিরসনেই তো কাজ করে যাচ্ছি। জলাবদ্ধতার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। আমরা চেষ্টা করবো, সমস্যার দ্রুত সমাধান করা।
বৃষ্টির পানি জমে দুর্ভোগ দোহারে পানিবন্দী ২০০ পরিবার
ঢাকার দোহার উপজেলার পশ্চিম রাইপাড়া এলাকার ২০০ পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দী জীবনযাপন করছেন। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হয় তাদের।...



