বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের বীর মুুক্তিযোদ্ধা আবদুল মান্নান মিয়া (৯৯) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব নিজ বাড়িতে তার লাশ রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদন ও নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বীর মুুক্তিযোদ্ধার লাশে রাষ্ট্রীয়ভাবে শ্রদ্ধা নিবেদনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ্ খান। এ সময় গৌরনদী মডেল থানার পুলিশ অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা সরদার জয়নাল আবেদীন প্রমুখ।
গৌরনদীতে বীর মুুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের বীর মুুক্তিযোদ্ধা আবদুল মান্নান মিয়া (৯৯) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী,...



