লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সবুজ সঙ্ঘের আয়োজনে গতকাল শুক্রবার সকালে পরিষদের পুকুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সিজন-১ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াবিদ মফিজ আহমেদ রাজু প্রতিযোগিতার উদ্বোধন করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ, সংগঠক মনজুর হোসেন মজনু।
সবুজ সঙ্ঘের সভাপতি মনিরুল ইসলাম পল্লবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সবুজ সঙ্ঘের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সবুজ সঙ্ঘের সহসভাপতি ও হাতীবান্ধা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরল হক, সঙ্ঘের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
হাতীবান্ধায় উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সবুজ সঙ্ঘের আয়োজনে গতকাল শুক্রবার সকালে পরিষদের পুকুরে উন্মুক্ত সাঁতার প্রতিযোগিতা সিজন-১ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়াবিদ মফিজ আহমেদ রাজু প্রতিযোগিতার উদ্বোধন করেন। আমন্ত্রিত...



