যশোরের চৌগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) চৌগাছা কামিল মাদরাসার হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা জামায়াতের পশ্চিম শাখার আমির মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আরশাদুল আলম, চৌগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম, চৌগাছা কামিল মাদরাসা জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর, চৌগাছা কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. আলাউদ্দীন।
এ সময় সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন পৌরসভা জামে মসজিদের খতিব মাওলানা রুহুল কুদ্দুস, চৌগাছা কওমিয়া মাদরাসার মুহতামিম মাওলানা সাইফুল ইসলাম, চৌগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, জামায়াতের চৌগাছা উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবু সাঈদ, মুফতি আবু সাইদ, জামায়াতের চৌগাছা পৌর শাখার আমির মাওলানা আব্দুল খালেক প্রমুখ।
এ সময় চৌগাছা উপজেলার বিশিষ্ট আলেম-ওলামা ও ইমামরা উপস্থিত ছিলেন।



