দীর্ঘ প্রায় ১৭ বছর পর বরগুনার তালতলীতে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন ও সিরাতুন্নবী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশন অডিটোরিয়াম এ সভা অনুষ্ঠিত হয়।

মাওলানা বাশার আল হেলালের সঞ্চালনায় ও তালতলী উপজেলা আমির মাওলানা আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা মহিবুল্লাহ হারুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আফজালুর রহমান, জেলা সহকারি সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন তালতলী উপজেলা সেক্রেটারি শাহজালাল পিয়াদা, সোনা কাটা ইউনিয়ন সভাপতি মাওলানা রেজাউল করিম বড়বগী ইউনিয়ন সভাপতি মাওলানা সাব্বির হোসেন, শারিকখালি ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মাসুম বিল্লাহ, করইবাড়ীয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ, ছোটবগী ইউনিয়ন সভাপতি মাওলানা সাইদুর রহমান, পচাকোড়ালিয়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম প্রমুখ।