দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উজিরপুর উপজেলা শাখার সাতলা ইউনিয়নের ২ নং সদস্য মো: রফিক হাওলাদারকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব কাইউম খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হলো।