কাপ্তাইয়ে অবস্থিত দক্ষিণ রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মীর্জা নাজিম উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নাছির উদ্দীন নির্বাচিত হয়েছেন। নির্বাচিতরা অন্যরা হলেন সহসভাপতি হাজী ওবায়দুল্লাহ ও মাহমুদুর রহমান মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, দফতর সম্পাদক মোহাম্মদ মানিক, প্রচার সম্পাদক মো: শাজাহান। কোষাধ্যক্ষ পদে মাহবুব আলম, সাংগঠনিক সম্পাদক পদে নিজাম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেন।