কুমিল্লার দেবিদ্বার উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন নারয়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: হাবিবুর রহমান আখন্দ। তিনি দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সফিকুল ইসলাম আখন্দের ছেলে।
গত ১৮ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষাপদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা ও সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা মিনহাজ উদ্দিন শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে তার নাম ঘোষণা করেন।