বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ৪৭ দিন চিকিৎসার পর না ফেরার দেশে চলে গেছেন লালমনিরহাটের আদিতমারী দুর্গাপুর এলাকার নয়ন মিয়া। গত শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
গতকাল রোববার আদিতমারী উপজেলার দুর্গাপুরে কালিরহাট এলাকায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে শনিবার ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
কালিরহাটে নামাজে জানাজায় অংশ নিতে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ঢাকা থেকে শহীদ নয়নের গ্রামের বাড়িতে আসেন। তিনি শহীদ নয়নের পরিবারের সাথে সাক্ষাৎ করেন ও তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় পরিবারের সদস্যদের হাতে এক লাখ টাকা তুলে দেন তিনি। শহীদ নয়ন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ
শহীদ নয়ন মিয়ার দাফন সম্পন্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে দীর্ঘ ৪৭ দিন চিকিৎসার পর না ফেরার দেশে চলে গেছেন লালমনিরহাটের আদিতমারী দুর্গাপুর এলাকার নয়ন মিয়া। গত শুক্রবার ঢাকা...



