লালমনিরহাটের তিস্তা নদী থেকে হাত বাঁধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুরবাঁধ এলাকার চর থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে তিস্তা নদীর বাম তীর উপজেলার মহিষখোঁচা এলাকায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের হাত পিছনে বাধা ছিল এবং মুখমণ্ডল ছিল ঝলসে যাওয়া।
লালমনিরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) একেএম ফজলুল হক বলেন, লাশ উদ্ধার করে আলামত সংগ্রহ করা হয়েছে, অজ্ঞাত এ মহিলা বাংলাদেশের নাকি ভারত থেকে স্রোতে ভেসে আসছে এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
তিস্তায় ভেসে এলো হাত বাঁধা অজ্ঞাত নারীর লাশ
লালমনিরহাটের তিস্তা নদী থেকে হাত বাঁধা এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের কুটিরপাড় বালুরবাঁধ এলাকার চর থেকে ওই মরদেহ উদ্ধার করা...



