কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে শিশুটিকে দাফন করা হয়। এর আগে মঙ্গলবার উপজেলার আচমিতা ইউনিয়নের সামনে কিশোরগঞ্জ টু ঢাকা আঞ্চলিক মহা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত শিশু সায়িফ (৬) গাংকুলপাড়া গ্রামের ব্যাবসায়ী হাদিউলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আচমিতা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী সিএনজির সাথে ধাক্কা লেগে আহত হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।



