ভোলার চরফ্যাশনে মেঘনা নদীর পাড়ে প্রশান্তি পার্ক এলাকায় জিও ব্যাগের ওপর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন বেতুয়া নদীর তীর থেকে তাকে উদ্ধার করা হয়।
তার আনুমানিক বয়স ১৮ থেকে ২০ বছর হতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধারণা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। পরে সাগরে ভেসে আসে বেতুয়া নদীর তীরে। বেতুয়া বাঁধ রক্ষা জিও ব্যাগের ওপরে তার লাশ দেখা যায়।
চরফ্যাশন থানা পুলিশ জানায়, লাশটি উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।



