লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা দিদারুল ইসলাম খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদর আলেকজান্ডার বিএনপি কার্যালয়ে কাউন্সিলর দিদারুল ইসলাম সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
তিনি দাবি করেন, পৌরসভার অপরূপ দাস নামে এক ব্যক্তি জমি বিক্রি করে দলিল না দেয়ায় প্রতিবাদ করেন তিনি। এ ঘটনায় জমি বিক্রেতা সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় করে। একটি পত্রিকায় প্রতিবেদনও প্রকাশ করে। অপরূপ দাস তার ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করেন বলেও দাবি করেন দিদারুল ইসলাম।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বলে জানান কাউন্সিলর দিদারুল ইসলাম। এ ঘটনায় তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
রামগতিতে কাউন্সিলরকে হয়রানির অভিযোগ
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার কাউন্সিলর ও বিএনপি নেতা দিদারুল ইসলাম খন্দকারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায়...



