ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় দসরথ সরকার (৪০) নামে এক বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নভুক্ত পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড বিওপির সদস্যরা তাকে আটক করে। আটক দসরথ সরকার মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব নবগ্রামের মৃত কালিপদ সরকারের ছেলে।
বিজিবি জানায়, পঞ্চগড়ের খালপাড়া নামক স্থান দিয়ে কয়েকজন অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। এ সময় বিজিবির টহল দল বাংলাদেশী নাগরিক দসরথ সরকারকে আটক করে। পরে তাকে শিংরোড বিওপিতে নেয়া হয়।
শিংরোড বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শেখ আমিরুল ইসলাম বলেন, রাতে প্রচুর বৃষ্টির মধ্যে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার সময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে তার সহযোগী অন্যরা পালিয়ে যায়।