পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে গত পাঁচ বছরে সাগরে ডুবে ৪৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সাগরে ভেসে যাওয়াদের উদ্ধারের পর চিকিৎসার জন্য নিতে হয় শহরের কোনো হাসপাতালে। সৈকতে নেই কোনো ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম। দাবি উঠছে সৈকতে একটি মেডিক্যাল সাবস্টেশনের।
পর্যটননগরী কক্সবাজারে পর্যটকের কমবেশি ঢল থাকে সারা বছরই। লাবনী, সুগন্ধ্যা ও কলাতলী পয়েন্ট থাকে সবসময় জমজমাট। সমাগম বেশি হয় শীত মৌসুমে। কিন্তু অনিয়ম, অব্যবস্থাপনা আর অবহেলায় দিন দিন ম্লান হচ্ছে সৈকতের সৌন্দর্য। পরিকল্পনার অভাবে কাজে লাগানো যাচ্ছে না অপার সম্ভাবনা। পর্যটকদের আনন্দ অনেকসময় বিষাদে পরিণত হয়। সাগরে নেমে কেউ কেউ ভেসে গেলে বা দুর্ঘটনায় পড়লে উদ্ধারে নেই পর্যাপ্ত লাইফগার্ড, ইক্যুইপমেন্ট, ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম ও অ্যাম্বুলেন্স।
লাইফগার্ডের সদস্যরা বলেন, উদ্ধার তৎপরতায় আমাদের অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। লাইফগার্ডদের জরুরিভাবে কিছু দ্রুতযান দিলে সেটি উদ্ধারকাজে সহায়ক হয়। ইক্যুইপমেন্ট বৃদ্ধি হলে পর্যটকের মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে মনে করেন তারা।
বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত হলেও এখানে বিদেশী পর্যটক আসে না বললেই চলে। নিরাপত্তাঘাটতিসহ সুযোগ-সুবিধাও অপ্রতুল। দেশীয় পর্যটকদেরও পড়তে হয় নানা সমস্যায়। লাইফ গার্ড টিমে সদস্য মাত্র ২৭ জন। তার ওপর নেই রেসকিউ করার মতো পর্যাপ্ত বোট, স্ট্রেচার, নিউবসহ অন্যান্য সরঞ্জাম।
সি সেইফ লাইফগার্ডের ফিল্ড টিম ম্যানেজার ইমতিয়াজ আহমেদ বলেন, কক্সবাজার সৈকতে একটি মেডিক্যাল সাবসেন্টার দরকার। পানিতে ডোবা কেউ উদ্ধার হলে যাতে যথাযথ সেবাটুকু তাকে দেয়া যায়। পর্যটকবান্ধব সৈকত গড়তে অনেক পরিকল্পনাই আলোর মুখ দেখেনি।
এ বিষয়ে বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য রায়হান উদ্দিন বলেন, পর্যটকদের চাহিদাগুলো সম্প্রসারিত হচ্ছে। আমরা মনে করি, আমাদের আরো কর্মী নিয়োগ এবং আধুনিকায়ন করা দরকার। বিষয়গুলো কমিটির মাধ্যমে করার চেষ্টা করছি আমরা।
বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্রসৈকত কক্সবাজারে গত পাঁচ বছরে সাগরে ডুবে মৃত্যু হয়েছে ৪৭ জনের। প্রাকৃতিক সৌন্দর্য, জীববৈচিত্র্যের সমন্বয়ে এক সম্ভাবনাময় এলাকা কক্সবাজার। প্রাকৃতিক সম্পদে ভরপুর ও অর্থনৈতিক সমৃদ্ধির এক অপার সম্ভাবনাময় পর্যটন খাত হিসেবে বিবেচনা করে আসছে। মানুষ প্রচুর অর্থ ব্যয় করে বিদেশ ভ্রমণ করবে না বরং কক্সবাজার হতে পারে ভ্রমণপিপাসুদের চিত্তবিনোদনের প্রধান আকর্ষণ। কক্সবাজার সমুদসৈকতের পাশাপাশি পাথুরে গাঁথা উখিয়ার নয়নাভিরাম ইনানী সমুদ্রসৈকত, হিমছড়ি ঝর্ণা, রূপসী গোয়ালিয়া পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে।
মেডিক্যাল সাবসেন্টারের দাবি
কক্সবাজার সৈকতে ৫ বছরে ৪৭ জনের মৃত্যু
পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজারে গত পাঁচ বছরে সাগরে ডুবে ৪৭ জনের মৃত্যু হয়েছে। কিন্তু সাগরে ভেসে যাওয়াদের উদ্ধারের পর চিকিৎসার জন্য নিতে হয় শহরের কোনো...



