সিরাজগঞ্জের তাড়াশে অপরিকল্পিতভাবে পুকুর খননে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে পুকুর খনন বন্ধে, জমি ও বাড়িঘর জলাবদ্ধতা নিরসনে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুইচিং মং মারমার কাছে একটি স্মারকলিপি দেন ৫টি গ্রামের শতাধিক ভুক্তভোগী কৃষক।
গতকাল রোববার দুপুরে তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে তাড়াশ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ রেজা সেতারের সভাপতিত্বে এ কর্মসূচিতে বক্তব্য দেন সদর ইউপি সোলাইমান হোসেন, উপজেলা কৃষক বাঁচাও আন্দোলনের আহবায়ক মীর শহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, অপরিকল্পিতভাবে যত্রতত্র অবৈধ পুকুর খননের কারণে উপজেলায় বোয়ালিয়া, সরাপপুর, ঝুরঝুরী, ভিকমপুর ও জাহাঙ্গীরগাঁতিসহ উপজেলাজুড়ে এখনো হাজার-হাজার বিঘা উর্বর আবাদি জমি বন্যার পানিতেই তলিয়ে আছে।
ইউএনও সুইচিং মং মারমা বলেন, আমি দায়িত্বে নেয়ার পর পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়ে ছয়জনকে এক বছর করে জেল দিয়েছি। সরেজমিনে গিয়ে এ সমস্যা নিরসনের ব্যবস্থা নেব।
তাড়াশে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন
সিরাজগঞ্জের তাড়াশে অপরিকল্পিতভাবে পুকুর খননে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। পরে পুকুর খনন বন্ধে, জমি ও বাড়িঘর জলাবদ্ধতা নিরসনে তাড়াশ উপজেলা...



