চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে পূর্ব কদমতলী হাসেমখাল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানী সূত্রে জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: আজিমের মুরগির ফার্মের সঞ্চালিত বৈদ্যুতিক তারে স্থানীয় খলিয়াপাড়ার দেলোয়ার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। গতকাল সকালে স্থানীয়রা ফার্মের অভ্যন্তরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। রাঙ্গুনিয়া মডেল থানার এসআই উত্তম কুমার জানান, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।



