নোয়াখালীতে আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ সমাবেশে অনুষ্ঠিত হবে। এতে কেন্দ্রীয় নেতাদের আগমন উপস্থিত থাকবেন। এ উপলক্ষে সোমবার দুপুরে জেলা শহর মাইজদীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরল আমিন খাঁন, সেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু, সাধারণ সম্পাদক আবু সায়েম নোমান প্রমুখ।



