১৮ বছর পর তালতলী সাধারণ ব্যবসায়ী সমিতির ব্যবস্থাপনা কমিটির ২০২৪-এর নির্বাচনে সভাপতি পদে মাহাবুবুল আলম মামুন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চুন্নু মিয়া।
গত শনিবার তালতলী মাধ্যমিক বিদ্যালয় ভোটগ্রহণ সম্পন্ন হয়। ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো: আবু সিদ্দিক মাস্টার। সংগঠনটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সিনিয়র সহসভাপতি মাও: আফজাল হোসাইন, সহসভাপতি মোহাম্মদ মজনু ও আব্দুর রহমান মহারাজ। সাংগঠনিক সম্পাদক কবির হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-আমিন, মহিলাবিষয়ক সম্পাদক মল্লিকা হনুফা বেগম।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সম্পাদক মোহাম্মদ নয়ন, কোষাধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন, দপ্তর সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ শাহাজাদা, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান, শিক্ষাবিষয়ক সম্পাদক আল-আমীন, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন।



