বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট ঢাকার মিরপুরে শাহাদত বরণ করেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর কলেজ পড়ুয়া মেয়ে রিতা আক্তার। ছাত্র-জনতার গণ-অভ্যুথানে শহীদ রিতা আক্তারের পরিবারকে কালাই পৌরসভার পক্ষ থেকে ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে কালাই পৌরসভা কক্ষে আর্থিক সহায়তার চেক তুলে দেন জয়পুরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কালাই পৌসভার প্রশাসক মো: মহিউদ্দিন জাহাঙ্গীর। চেক গ্রহণ করেন শহীদ রিতা আক্তারের মা আয়েশা বিবি ও বাবা আশরাফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইসলাম নাসিফ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানসহ কালাই পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।